বাংলাদেশের বিখ্যাত ডিজিটাল শিক্ষাগুরু মুনজেরিন শহীদ ১৯৯৬ সালের ১৯ই অক্টোবরে চট্টগ্রাম জেলায় জন্মগ্রহণ করেন। প্রতিভাবান এবং উদীয়মান একজন অনলাইন কন্টেন্ট ক্রিয়েটর সে এবং টেন মিনিট স্কুলের একজন নামকরা শিক্ষাবিদ। তার কথোপকথন স্টাইল, দক্ষতা এবং অন্যান্য সব প্রতিভার মাধ্যমে তিনি অনেক মানুষের জীবনে বিশেষভাবে প্রভাব ফেলেছেন। ইংরেজি ভাষা নিয়ে রচিত তার বইগুলো মানুষের নিকট অনেক গুরুত্বপূর্ণ এবং মূল্যবান এক পাওয়া।

মুনজেরিন নাম মানেই হাস্যোজ্জ্বল সুন্দর এক মেয়ের চেহারা চোখের মধ্যে ভাসে, যার সফলতার শেষ নাই। আর এই সাফল্য নিয়েও বসে নেই সে, তার অনেক অনেক পরিকল্পনা । আর সেসব পরিকল্পনার কিছু কিছু বাস্তব করেছেন বাকি সকল কিছু বাস্তব করার ইচ্ছা পোষণের কথা জানিয়ে বলেন, যুক্তরাজ্য থেকে দেশে ফিরে তিনি সবকিছু ভালোভাবে শুরু করবেন। তার প্রতিটি পদচারণা মানুষকে নতুন করে ভাবতে শেখায়, সে নিজে শিক্ষা গ্রহণ করে তা মানুষের মাঝে ছড়িয়ে দেওয়ার ইচ্ছাও প্রকাশ করেন। ইংরেজি শিক্ষা দেওয়ার জন্য তিনি প্রচলিত নিয়মের বাইরেও হেঁটেছেন।
Table of Contents