বাংলাদেশের সুপরিচিত মুখ গুলোর মধ্যে গোলাম সামদানি ডন অন্যতম। যার গুণের শেষ নাই, স্পিকার, ব্যবসায়ী, Freelancer, লেখক, ইউটিউবার সহ আরো কত কি। তার এত এত গুণের মধ্যে অন্যতম আরেকটি গুণ হলো সহজ ও সাবলিল ভাষায় উপস্থাপন এর দক্ষতা। কথা বার্তায় আচার আচরণে ভালো একজন মানুষের গুণই পরিলক্ষিত হয় তার মধ্যে। যিনি মানুষের ভালোর জন্য কাজ করে যান। মানুষের কল্যাণের জন্য, তাদের সুপ্ত ইচ্ছা শক্তিকে প্রকাশ করার জন্য লেগে থাকেন। তিনি একজন আন্তর্জাতিক ট্রেইনার। যিনি নেতিবাচক ছাড়তে বলেন ইতিবাচকের কথা বলেন অন্যকে ইন্সপায়ার এর জন্য উদ্বুদ্ধ করেন।
Table of Contents
গোলাম সামদানি ডনের পরিচয়
গোলাম সামদানি ডন একজন সুপরিচিত ট্রেইনার। যার ডাকনাম ডন এবং তিনি ডন সামদানি নামেও পরিচিত। তিনি বাবা মায়ের ৩ ছেলের মধ্যে বয়োজ্যেষ্ঠ এবং অনেক বেশি আদরের ছেলে। ছেলের প্রতি অধিক ভালোবাসার প্রমাণ বিভিন্ন যায়গায় পরিলক্ষিত হয়। গোলাম সামদানি ডনের জন্ম এবং তার পরিবার:-গোলাম সামদানি ডন ২৮ই জুন ১৯৮৫ সালে জন্মগ্রহণ করেন। তার পৈতৃক নিবাস পুরান ঢাকার আজিমপুরে এবং সেখানেই জন্মের পর দেড় বছর পর্যন্ত ছিলেন। তার বাবার নাম গোলাম দস্তগির, যিনি একজন ব্যবসায়ী। আর মায়ের নাম নাসরিন দস্তগির, যিনি একজন গৃহিণী। বাবা মায়ের আদরের সন্তান হওয়ার কারণে বাবার Dastegir এর D এবং মায়ের নাম Nasrin এর N দিয়েই গোলাম সামদানির নাম রাখা হয় Don. এরকম বহু প্রমাণ দেখা যায় সামদানির বাবা মায়ের অধিক ভালোবাসার।
